ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ৮ অক্টোবর 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ৮ অক্টোবর 
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে এ সভা হয়। সভায় আগামী ৮ অক্টোবর ছাত্রদের আবাসিক হল খুলে দেওয়া এবং আগামী ২০ অক্টোবর ক্লাস ও পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

জানা যায়, নীতিমালার আলোকে ৮-১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ে বিভাগগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। তবে ১৯ নভেম্বর মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!