ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষকরা বর্তমান মাসিক বেতনে দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে বক্তব্য দেন।

এর আগে, জেলা পিটিআই চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি দুপুর ১টার দিকে চৌরঙ্গী মোড়ে পৌঁছালে দুপুর ২টা পর্যন্ত সেখানে এই মানববন্ধন হয়।

Advertisement

মানববন্ধনে নীলফামারী সদরের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া, পশ্চিম কুচিয়ার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা রহমান বৈশাখী, জলঢাকার নেকবখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহিদুল ইসলামসহ বিটিপিটি প্রশিক্ষণার্থী, পিটিআই ও জেলার ৬টি উপজেলার সহকারী শিক্ষকরা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!