ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিআই পণ্যের স্বীকৃতি পেল ভোলার ‘কাঁচা দই’

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪
জিআই পণ্যের স্বীকৃতি পেল ভোলার ‘কাঁচা দই’
ভোলা জেলার মহিষের দুধের কাঁচা -ছবি: সংগৃহীত

ভোলা জেলার মহিষের দুধের কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দইকে জিআই-৫৫ নম্বরে অর্ন্তভুক্ত করা হয়েছে। এ জেলার চরাঞ্চলের মহিষের দুধের কাঁচা দই অন্তত দুইশ’ বছরের ঐতিহ্য।

জানা গেছে, ভোলার ঐতিহ্যবাহী এই কাঁচা দইকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভোলার জেলা প্রশাসক পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরে আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ২৯ নম্বর শ্রেণিতে ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি পায়।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করে।

Advertisement

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, মহিষের দুধের কাঁচা দই ভোলার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি পণ্য। যার জন্য এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আবেদন করা হয়। জেলা প্রশাসন ও স্থানীয়দের বহু চেষ্টার ফল হিসেবে অবশেষে ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জেলার সব শ্রেণি-পেশার মানুষই অত্যন্ত খুশি এবং আনন্দিত।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!