[ দেশজুড়ে ]
জিআই পণ্য ‘ফজলি আম উপাখ্যান’ গ্রন্থের গ্রন্থের মোড়ক উন্মোচন
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের জিআই প্রাপ্তিসহ নানা তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে জিআই পণ্য ‘ফজলি আম উপাখ্যান’। সোমবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের এনএম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা সংস্থা বরেন্দ্র কৃষি উদ্যোগ।
বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী মুনজের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রন্থের লেখক জাহাঙ্গীর সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নওগাঁয় কৃষি যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক পলাশ সরকার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফারুকুর রহমান, প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম প্রমুখ।
জাহাঙ্গীর সেলিম বলেন, দেশে আম বিষয়ক প্রকাশনা হাতে গোনা। তবে গ্রন্থের ধরণ আলাদা। এতে হাল নাগাদ অনেক তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, আম উৎপাদন, বিপণন ও রফতানির বিষয়ে দিক নির্দেশনা দেয়া আছে। যা ভবিষ্যতে আম বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!