[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
ছবি: প্রতীকি
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় আ. হালিম বিশ্বাস (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজিবি সেক্টর সংলগ্ন হঠাৎ পাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কৃষক আ. হালিম বিশ্বাস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া বৈদ্যনাথপুর এলাকার মৃত এলাহি বিশ্বাসের ছেলে।
.png)
পোড়াদহ রেলওয়ে পুলিশের এসআই নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!