নিহত বিশ্বনাথ খাঁ ঐ গ্রামের বিশেস্বর চক্রবর্তীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিশ্বনাথ খাঁর ছেলের বৌভাত হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের জন্য তিনি নিজ বাড়ির ঘরের আড়ার ওপর থেকে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি মাত্র জেনেছি। আমি খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।