[ দেশজুড়ে ]
আশুলিয়ায় কার্টনে মিলল নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় দুটি কার্টন বক্স থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন তিন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকা লাশটি উদ্ধার করা হয়।
সন্ধ্যায় আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টনের ভেতরে এক নারীর লাশের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
.png)
ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি কার্টনের ভেতর থেকে মাথাবিহীন লাশের তিন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!