শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়া উপজেলার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।
.png)
গ্রেফতারকৃত আব্দুল আলীম মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
র্যাব জানায়, আব্দুল আলীম ও ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী নারী একই এলাকার বাসিন্দা। ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আলীম বেশ কিছুদিন ধরে তার চলাফেরার গতিবিধি লক্ষ্য করছিলেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিমের বাবা-মা তাকে বাসায় একা রেখে বাড়ির পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যান। ভিকটিম তার বাবা-মাকে খুঁজতে বাছের মিয়ার কাঠ বাগানে যান। বিকেল সাড়ে ৩টার দিকে ওই কাঠ বাগানে কেউ না থাকার সুযোগে আলীম তাকে ধর্ষণ করেন। ভিকটিম কান্নাকাটি করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে আলীম পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের বাবা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে ঢাকার আশুলিয়া উপজেলার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আলীমকে গতকাল রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।