ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

করিমগঞ্জে কৃষকলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৫ অক্টোবর ২০২৪
করিমগঞ্জে কৃষকলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত আনিসুর রহমান টুকু -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আনিসুর রহমান টুকুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টায় করিমগঞ্জ পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ওসি শাহাব উদ্দিন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে।

শনিবার দুপুরে জেলা আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!