ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধরছিলেন মাছ, এক ছোবলেই প্রাণ গেল যুবকের 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ৬ অক্টোবর ২০২৪
ধরছিলেন মাছ, এক ছোবলেই প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে মো. সোহেল রানা না‌মে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) ভোরে লক্ষীপুর গ্রামের ভূতের দিয়ার খালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে ভূতের দিয়ার খালে মাছ ধরতে যান সোহেল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নিকটস্থ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সাপ ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!