ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ২৪ আগস্ট ২০২৪
নোয়াখালীতে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫
ফাইল ছবি

নোয়াখালীতে গত দু-দিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।   

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আটদিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত দুইদিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত শুক্রবার ৯ জনকে এবং এর একদিন আগে বৃহস্পতিবার ২৬ জনকে বন্যাকবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের কামড় দেয়। অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!