পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলা শহর ও আশপাশের উপজেলায় ৩ থেকে ৪ ইঞ্চি পানি কমেছে। এছাড়াও নদীর সঙ্গে সংযুক্ত রেগুলেটর দিয়ে তীব্র গতিতে নামছে পানি।
জানা গেছে, দ্বিতীয় দিনের মতো আজ শনিবার নোয়াখালীতে সূর্যের দেখা মিলেছে। এতে বানভাসি মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। এর আগে ভারী বর্ষণ ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েন অন্তত ২০ লাখ মানুষ।
.png)
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, সাগরে ভাটা থাকায় আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে। জেলা শহর ও আশপাশের উপজেলায় ৩ থেকে ৪ ইঞ্চি পানি কমেছে। এভাবে কমতে থাকলে ৩-৪ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।