[ দেশজুড়ে ]
চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল -ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে দিপালী রানী সূত্রধর (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এ ঘটনা ঘটে। দিপালী ওই বাড়ীর নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
নিহত নারীর দেবরের ছেলে স্বপন সূত্রধর জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জেঠিমা ঘুম থেকে ওঠে ঘর থেকে বের হওয়ার সময় তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় জেঠিমা সাপটি দেখে চিৎকার দেন। এরপর সবাই মিলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে মারা যান।
স্বপন আরো জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে, জেঠিমাকে গোখরা সাপে কামড় দিয়েছে।
.png)
সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, সাপে কামড় দেওয়ার পরে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!