ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৬ অক্টোবর ২০২৪
সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ আটক ৩
আটককৃত রেজাউল ইসলাম খোকন, মোহাম্মদ আলী ও সাইফুল ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান উত্তরপাড়ার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে স্থানীয় সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এ সময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকি টাকা না দিলে হত্যার হুমকি দেন। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।

Advertisement

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে চাঁদার টাকা ও একটি ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!