[ দেশজুড়ে ]
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১
আটককৃত আজিজুল হক। ছবি: সংগৃহীত
শেরপুরের তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছে সাড়ে ৯ হাজার বাংলাদেশি টাকা ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে শেরপুর তাওয়াকুচা সীমান্ত এলাকায় পিলার ১০৯৭/৪ এসের ৪০০ গজ বাংলাদেশের মধ্যে রাঙাজান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আজিজুল হকের বাড়ি রাজশাহীর গোদাগারী উপজেলায় বাসপুর গ্রামে। তিনি বাসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
.png)
বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তিকে শেরপুরের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হবে।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, আসামিকে থানায় সোপর্দ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!