ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ভারতীয় নাগরিক মা-ছেলে আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ৮ অক্টোবর ২০২৪
আখাউড়ায় ভারতীয় নাগরিক মা-ছেলে আটক
আটককৃত পান্না রানী দেব ও অভি দাস -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরার ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।

Advertisement

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইমতিয়াজ পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামে এক ব্যক্তির সহায়তায় পান্না দেব তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ জেলার শ্বশুরবাড়িতে যান।

আটককৃত ভারতীয় ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!