[ দেশজুড়ে ]
সিদ্ধান্ত না মেনে কারখানার ভেতরেই শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
হাজিরা ও টিফিন বিল বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় কর্মবিরতি পালন করেছেন জাং অন কর্পোরেশন লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, সকালে হাজিরা ও টিফিন বিল বৃদ্ধিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মালিক পক্ষের কাছে একটি লিখিত দাবি উপস্থাপন করেন শ্রমিকরা। পরে তারা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। ১০ দাবির মধ্য ৯টি দাবি মেনে নেয় মালিকপক্ষ। শুধু প্রোডাকশন বোনাসের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে শ্রমিকদের জানায় মালিকপক্ষ। কিন্তু শ্রমিকরা মালিকপক্ষের ওই সিদ্ধান্ত মেনে না নিয়ে কারখানার ভেতরে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!