ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিমা ভাঙচুরের চেষ্টা, যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ১০ অক্টোবর ২০২৪
প্রতিমা ভাঙচুরের চেষ্টা, যুবক আটক
আটককৃত যুবক। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রতিমা ভাঙচুরের চেষ্টাকালে এক দুষ্কৃতিকারীকে আটক  করেছেন আনসার সদস্যরা।  

বুধবার (৯ অক্টোবর) মধ্যরাতে ওই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। 

জানা যায়, মধ্যরাতে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর কালিরপাঠ দুর্গা মন্দিরে পিছন থেকে কয়েকজন দুষ্কৃতিকারী প্রতিমা ভাঙার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা ধাওয়া করে এক দুষ্কৃতিকারীকে আটক করেন। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্ত করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!