ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে বজ্রাঘাতে প্রাণ গেল দুই কৃষকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামে বজ্রাঘাতে প্রাণ গেল দুই কৃষকের
ছবি: প্রতীকি

তিনদিন ধরে মৃদু তাপপ্রবাহের পর সোমবার বিকেলে আকাশে হঠাৎ কালো মেঘের আনাগোনা। দুই-চার ফোঁটা বৃষ্টি শুরুর আগে চলে মেঘের গর্জন। এ সময় কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নে গরু নিয়ে মাঠে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন- আয়নুল (৬০) ও আসাদ (৫০)। তারা দুজন প্রতিবেশী। আয়নুল কদমতলা গ্রামের সাহাদত আলীর ছেলে। আর আসাদ একই গ্রামের বসমনের ছেলে। আহত কৃষকের নাম আব্দুল করিম (৫০)।

Advertisement

৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মকবুল হোসেন স্থানীয়দের বরাতে জানান, গরু নিয়ে কদমতলা চরের মাঠে গিয়ে আয়নুল ও আসাদ বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে। বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাদের থেকে সামান্য দূরে থাকা আব্দুল করিমও চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর আহত আয়নুল ও আসাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আসাদ মারা যান। আয়নুলকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মকবুল হোসেন আরো বলেন, আহত আব্দুল করিম পরে সুস্থ হয়েছেন। তবে আয়নাল ও আসাদকে বাঁচানো যায়নি। তাদের লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!