ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবার পে‌লো আর্থিক সহযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২২ সেপ্টেম্বর ২০২৪
বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবার পে‌লো আর্থিক সহযোগিতা
উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামে বজ্রপাতে নিহত দুই কৃষককে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামে বজ্রপাতে নিহত দুই কৃষকের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতা। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার সন্ধ্যায় বজ্রপাতে নিহত হন রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ আলী (৪০)।

উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু বলেন, শনিবার উল্লাপাড়াতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। তার সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে। ঝড় বৃষ্টির সময় নাগরৌহা গ্রামের আশরাফ ও রুহুল কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মাঠের মধ্যে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। রোববার সকালে নাগরৌহা গ্রামের কবরস্থানে তাদের জানাজা নামাজ শেষে তাদের দাফন করা হয়। নিহত রুহুল এক সন্তানের ও আশরাফ দুই সন্তানের বাবা।

Advertisement

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, নিহত দুই পরিবারকে উপজেলা প্রসাশননের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং দুই পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, সদর ইউপি সদস্য সাহারুল হক সাচ্চুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!