[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ৩০ টন চালসহ দুই গুদাম সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের ৩০ মেট্রিক টন চাল মজুতের দায়ে এক ব্যবসায়ীর ২টি গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এক অটোমিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজারের চাল পট্টি ও গরুহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজারের ধান-চাল পট্টির একতা ট্রের্ডাসের মালিক একরাম হোসেনের দুটি গুদামে ৩০ মেট্রিক টন চাল ও সরকারি বস্তা পাওয়া যায়। পরে গুদাম দুটি সিলগালা করা হয়। এছাড়া গরুহাট এলাকায় সোনালী অটো প্রসেসিং রাইস মিলে অসৎ উদ্দেশে সরকারি বস্তা মজুত রাখায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!