প্রত্যক্ষদর্শী মো. রমজান আলী বলেন, আমি পাশের খালে মাছ ধরছিলাম। এ সময় আবুল কাশেম আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে যেতে থাকে। তিনি ঘেরের কাছাকাছি পৌছালে বিকট শব্দে হঠাৎ বজ্রপাত হয়। দূর থেকে ধোয়া উড়তে দেখি। পরে আশেপাশের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
.png)