ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস, যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১১ অক্টোবর ২০২৪
ফেসবুকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস, যুবক আটক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে অভ্র দাস (২৫) নামের এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ‘Avro Das’ নামের একটি ফেসবুক পেজ থেকে হিজাব পড়া মেয়েদের নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে অভ্র দাস নামের ওই হিন্দু যুবককে আটক করে পুলিশ। এদিকে, ওই ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই যুবক বড়লেখা থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!