সোমবার দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী সরকারি হরগঙ্গা কলেজ’ব্যানারে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের কাচারি, সুপারমার্কেট শহিদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষিব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হরগঙ্গা কলেজে শিক্ষার্থীসহ কয়েকশতাধিক ছাত্র-জনতা।
মিছিলে ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’সহ নানা স্লোগানে উত্তাল হয়ে উঠে সড়ক। এ সময় ভারতে মহানবী (সা.) কে নিয়ে অবমানাকর কথা ও বিজেপির দুই বিধায়ক কর্তৃক সে সমর্থনের তীব্রনিন্দা জানান বিক্ষোভকারীরা।
.png)
সংক্ষিপ্তে সভায় বক্তারা বলেন, বিশ্বনবী (সা.) পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা কোনো মসলিম সহ্য করবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকবে। ভারতে এমন কাজে অপরাধীদের শাস্তিতে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি তোলেন।
পরে দোয়া মোনাজাতে বাংলাদেশ ও বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করা হয়।