ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানান, মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরিকাঘাতে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘত রয়েছে। ওই বাড়িতে মা একাই থাকতেন।
তিনি আরো বলেন, আমার জানা মতে মায়ের সঙ্গে কারো কোনো ধরনের শত্রুতা নেই। কিছু দিন আগে মায়ের কাছে কে বা কারা টাকা চেয়েছিল তখন দেননি। এ কারণে মাকে গালাগালি করছিলো। তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেননি। তারাই হয়তো আমার মাকে খুন করেছেন।
.png)
টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের গোড়ালি এবং তলপেটে ক্ষত চিহ্ন থেকে রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।