ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসুল্লি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ১১ অক্টোবর ২০২৪
নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসুল্লি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় আছর উদ্দিন নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে কচাকাটা দাখিল মাদরাসা মসজিদে তার মৃত্যু হয়।

মৃত আছর উদ্দিন উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের ছেলে।

আছর উদ্দিনের চাচাতো ভাই নূরুন্নবী সরকার বলেন, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিদে যান তিনি। মসজিদে নফল নামাজ আদায় করা অবস্থায় মৃত্যু হয় তার।

আনিছুর রহমান নামে এক ব্যক্তি বলেন, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ তিনি দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যান। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছেন।

গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মওলানা মোহাম্মদ হানিফ উদ্দিন বলেন, শুক্রবার ফজরের নামাজ পড়ার সময় আছর উদ্দিনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!