ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১১ অক্টোবর ২০২৪
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 
ছবি: প্রতীকি

নেত্রকোণার খালিজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইয়ারাবাজ হাওরে এ ঘটনা ঘটে।

নিহত জেলের নাম তানভির মিয়া (১৯)। তিনি উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে তানভিরসহ তিনজন নৌকা নিয়ে পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যায়। রাতের শেষ দিকে হাওরের মাঝে ঝড়-বৃষ্টি বিহীন প্রচুর বজ্রপাত শুরু হয়। আর এই বজ্রপাতে তানভিরসহ সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হয়।

Advertisement

হাওরে মাছ ধরতে আসা আশপাশের নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়। গ্রামবাসী তাৎক্ষণিক তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে হাসপাতালে আনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!