ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয় যুবকের দেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১১ অক্টোবর ২০২৪
ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয় যুবকের দেহ
ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর ঢেমশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে ঐ যুবক নিহত হন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

Advertisement

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মোহাম্মদ আবু জাফর খান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটায় নিহতের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ এর কাছাকাছি। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!