[ রাজধানী ]
ঢামেকের বাগান গেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার বেলা সকাল পৌনে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকের আনসার সদস্য ইলিয়াস বলেন, মেডিকেলের বাগান গেটের সামনে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!