মঙ্গলবার সকালে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে সড়কের ওপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃদ্ধ রুসমত খান ওই গ্রামের আক্তার খানের ছেলে।
এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে গ্রামের ডোবার পাশের মাটির সড়ক দিয়ে যাওয়ার পথে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। রাতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পুকুর পাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান। বাড়ি থেকে কিছুটা দূরে ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুর্গাপুরের সীমান্ত এলাকা গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে তলিয়ে এলাকার হয়ে গেছে। ফলে ডোবা বা খাল চেনার উপায় নেই।
বৃদ্ধের ভাতিজা আলাল খান বলেন, পুকুর ডুবে বুক সমান পানি। পুকুরের গভীরতা বোঝার উপায় নেই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।
ইউপি সদস্য রুহুল আমীন বলেন, আমি খোঁজ নিয়েছি সকালে দাফন করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।