[ দেশজুড়ে ]
ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সামনে অবস্থানরত শ্রমিকরা -ছবি: সংগৃহীত
রাজধানীর ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা।
সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বারোবাড়িয়া এলাকায় ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সেনা টহল, শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় তারা ফ্যাক্টরি গেটের সামনে অবস্থান নিয়ে ৯ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষ, শ্রমিক ও শিল্প পুলিশের মাঝে আলোচনা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ধামরাই
লিংক সফলভাবে কপি হয়েছে!