[ দেশজুড়ে ]
গার্মেন্টসে চাকরি প্রত্যাশীদের মহাসড়ক অবরোধ
চাকরি প্রত্যাশীদের মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টসে চাকরি প্রত্যাশীরা।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস এলাকার মাঝামাঝি চৌধুরী বাড়ির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, প্রতিমাসের ১-৫ তারিখের মধ্যে গার্মেন্টসসহ শিল্প কারখানাসমূহে শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তু চলতি মাসে অধিকাংশ কারখানায় শ্রমিক নিয়োগ না করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগ প্রত্যাশী শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
গাজীপুর শিল্পপুলিশের এসপি সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশকিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছে। শিল্পপুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!