বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোণাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন।
আটককৃতরা হলেন- সজিব (২২), আলাউদ্দিন (২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদের কোণাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
.png)
জানা যায়, সোমবার দুপুরে এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। তারা কোণাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পাশের পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাঙচুর চালান। মূল ফটক ও ভবনের জানালার গ্লাস ভাঙার চেষ্টা করেন তারা।
শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভাঙচুরের অভিযোগে ৮ জনকে আটক করা হয়।
শ্রমিকেরা জানান, তারা গত ২ দিন ধরে নাস্তা বিল, রাত্রিকালীন কাজের বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।