[ দেশজুড়ে ]
কালিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাধীন কাশিরামপুর এলাকায় মাদক ব্যবসায়ী ছাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল ফাহিম সারোয়ারের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ছাইদুল হোসেনকে আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!