[ দেশজুড়ে ]
লালমনিরহাট-২ আসনে সম্ভাব্য প্রার্থী শামীম কামালের মতবিনিময়
ছবি: ডেইলি বাংলাদেশ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল স্থানীয় সংবাদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রোববার শামীম কামাল লালমনিরহাটের আদিতমারীস্থ নিজ বাসভবনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজস্ব ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় তিনি সংবাদ প্রতিনিধিদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন।
.png)
এছাড়া তিনি বলেন, উত্তরবঙ্গ বাংলাদেশের রুটির ঝুঁড়ি। অথচ উন্নয়নের ক্ষেত্রে উত্তরবঙ্গ চরম বঞ্চনার শিকার। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তামাশা চলছে। পরিশেষে তিনি নিজস্ব অর্থায়নে তিস্তা মহপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাটে বিমানবন্দর চালু করা এবং একটি অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়ে মতামত ব্যক্ত করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!