[ দেশজুড়ে ]
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লালমনিরহাটে র্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লালমনিরহাটে র্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালমনিরহাটে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে র্যালি বের হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শেষ হয়।
জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদ, আদর্শ আহসানিয়া মিশন ও আহসানিয়া রহমানিয়া দরবার শরীফ, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আতিকুর রহমানের নেতৃত্বে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!