শনিবার (১০ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানা হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর কখনো কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই, সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিজিবি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত।
.png)
তিনি আরো বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো ধর্মের যারা রয়েছে, আমরা সকলেই বাংলাদেশি। সবার নিরাপত্তা প্রদান গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি ক্যাম্পসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই। পুলিশসহ প্রশাসনকেও সহযোগিতা দেওয়ার কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা থানার ওসি মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধায় গুজব ছড়িয়ে পড়লে তিন শতাধিক সংখ্যালঘু ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় করে। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের স্থানীয় প্রশাসন ভিড় করা লোকজনের সঙ্গে কথা বললে তারা বাড়ি ফিরে যায়।