[ দেশজুড়ে ]
লালমনিরহাটে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
আদিতমারী থানা। ফাইল ফটো
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিজার রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আজিজার পাটগ্রাম উপজেলার সরকারের হাট মুসলিম পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। বুধবার দুপুরে আদিতমারী উপজেলার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজিজার রহমান সকালে পাটগ্রাম থেকে অটোরিকশায় লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আদিতমারী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আজিজারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজিজার রহমানের মৃত্যু হয়।
.png)
আদিতমারী থানা ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!