ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে পাচারকালে ৪৬ ভরি স্বর্ণসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামে পাচারকালে ৪৬ ভরি স্বর্ণসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫৬৬ দশমিক ৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট) ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।

এ সময় শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে বিজিবি। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে বিকাল ৫টায় তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

বিজিবি জানায়, একটি বড় স্বর্ণের চালান ভারতে পাচার হওয়ার গোপন সংবাদে উপজেলার গংগাহাট ক্যাম্পের বিজিবির একটি টহলদল ওই স্থানে ওত পেতে থাকে। মোটরসাইকেলযোগে ওই ব্যক্তি যেতে ধরলে বিজিবি তাকে থামানোর চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে স্বর্ণ ও চোরাকারবারীকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!