[ দেশজুড়ে ]
পাচারকালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১
জব্দকৃত স্বর্ণ। ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাহফুজ মোল্লা নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে সর্তক অবস্থান নেয় বিজিবি। এ সময় মাহফুজ আমড়াখালী চেকপোস্ট এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৯ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা।
.png)
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!