ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রেকর্ড উচ্চতায় সোনার নতুন দাম কার্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৪
রেকর্ড উচ্চতায় সোনার নতুন দাম কার্যকর
ফাইল ফটো

আরেক দফায় বাড়িয়ে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।

সর্বশেষ ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

Advertisement

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে রোববার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে রোববার থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ২ হাজার ২০৫ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৮৯ হাজার ২১৮ টাকা। শনিবার পর্যন্ত দেশজুড়ে সোনার দোকানে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!