ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ ২ বিদেশি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ ২ বিদেশি আটক
সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ ২ বিদেশি আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, নগদ বাংলাদেশি টাকা ও মিয়ানমার কিয়াতসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- মিয়ানমার মংডু সোদাপাড়ার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফট্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

Advertisement

তিনি জানান, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বাড়ি থেকে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমতাবস্থায় স্বর্ণের দুটি ব্যাগসহ তাদের আটক করে বিজিবি। পরে ওই দুটি ব্যাগ তল্লাশি করে ১১ কোটি ৫২ লাখ টাকা মূল্যমানের সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, বাংলাদেশি নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা ও মিয়ানমার মুদ্রা ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় মিয়ানমার হতে স্বর্ণালংকার ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করে থাকেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ বাংলাদেশি টাকা, মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে। আটককৃত দুই আসামির বিরুদ্ধে মোবাইল ফোনসহ অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে টেকনাফ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!