ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক  

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১৬:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক  
আটককৃত বিকাশ বাড়ই, প্রভাতী বাড়ই ও হুরবা বাড়ই -ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের নকুল বাড়ইয়ের ছেলে বিকাশ বাড়ই (৫৫), তার স্ত্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ইয়ের স্ত্রী হুরবা বাড়ই (২০)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েব সুবেদার মো. সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে।

Advertisement

আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!