শনিবার সকালে উপজেলায় খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়। নড়াগাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩০) ও মৃত রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার (৪৬)।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্লা দুই বংশের বিরোধ চলে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ ও মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন মোল্যা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেখ বংশের মিলন শেখ খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
আরো জানা যায়, মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠে মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে। রাতে দুই বংশীয় গ্রুপ দাওয়াত দিয়ে সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রামদা, ছুরি, কুড়াল, দা, ঢাল, বল্লম, চাইনিজ কুড়াল, চাপাতি, জব্দসহ ৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে জব্দ করা অস্ত্রশস্ত্রসহ তাদের নড়াগাড়ী থানায় হস্তান্তর করা হয়।