শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (২৯ সেপ্টেম্বর) ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
.png)
আটককৃতরা হলেন নিহতের ভাই আশিক বেপারী, রবি উদ্দিন, মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান, সফিউল্লাহর ছেলে সিমা, রিনা ও লিপি আক্তার।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠুরকান্দি গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে মো. সফিকুল ইসলাম বেপারীর সঙ্গে তার ভাই বোনদের পৈতৃক সম্পত্তিগত বিরোধ চলছিল। শনিবার রাতে তার সঙ্গে নিজ বাড়িতে ভাই-বোনদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে বেধড়ক মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এতে সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটক ৬ আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।