[ দেশজুড়ে ]
আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
আটককৃতরা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃতরা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসেন বলে বিজিবিকে জানিয়েছেন। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!