ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ৩ ছিনতাইকারী আটক 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ১৩ অক্টোবর ২০২৪
যশোরে ৩ ছিনতাইকারী আটক 
আটককৃতরা। ছবি: সংগৃহীত

যশোর শহরে চাইনিজ কুড়ালসহ তিন ছিনতাইকারী আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- শহরতলীর বালিয়াডাঙ্গা ঝুমঝুমপুরের আতর আলীর ছেলে সোহাগ, সীতারামপুরের রুহুল আমীনের ছেলে হৃদয় ও কচুয়া নতুন বাজার এলাকার মৃত আল আমিনের ছেলে মাহিন খান তপু।

Advertisement

পুলিশ জানায়, দুর্গোৎসব উপলক্ষে যশোর শহর ও শহরতলীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া, যশোর জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম মাঠে নেমেছে। এদিন রাতে শহরের রেলরোডে টহলে ছিলেন ডিবি দারোগা শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম। ওই টিম যশোর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে ঘুরতে দেখে তিন যুবককে আটক করে। এ সময় এক যুবকের কাছে একটি চাইনিজ কুড়াল উদ্ধার হয়। আটককৃতদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!