এরা হলেন- রাহাদ (২১), রাজু (৩০), পারভেজ হোসেন (২৪), জাকির হোসেন (২৪), কামাল ভান্ডারী (৪২), সোহান মুন্সি (২৭), রায়হান খান (২৪), মনির হোসেন (৩০), মিরাজ (২৫), সজিব (২২) ও শরিফ (২৫)।
বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযানে তাদের আটক করে র্যাব-১০। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে ৫ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযানে ২ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে ২ টি চাকুসহ আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, আটকরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।