ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:১০, ১৬ মে ২০২৪
উখিয়ায় অস্ত্রসহ আরসা সন্ত্রাসী আটক
আটককৃত আরসার শীর্ষ সন্ত্রাসী মাওলানা জুবায়ের ওরফে ইব্রাহিম

কক্সবাজারের উখিয়ায় মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এবং ইরানী পাহাড় ক্যাম্প-২০ (এক্স.) এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ আরসার শীর্ষ সন্ত্রাসী মাওলানা জুবায়ের ওরফে ইব্রাহিমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েলের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মধুরছড়া পুলিশ ক্যাম্প এবং ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪ (এক্স.) এবং ২০ (এক্স.) এর বিভিন্ন ব্লকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আরসার শীর্ষ সন্ত্রাসী মাওলানা জুবায়ের ওরফে ইব্রাহিম উখিয়ার ক্যাম্প-২০ (এক্স.) ক্যাম্পের এস/৩ বি/৪ ব্লকের এফসিএন নম্বর ১৩১৮৬৮ এলাকার বাসিন্দা আমির হামজার ছেলে। 

Advertisement

এপিবিএন পুলিশ জানায়, বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৪ এপিবিএনের ৯০ জন ও জেলা পুলিশের ২৭ জনসহ ১১৭ সদস্য অংশগ্রহণ করেন।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, অভিযানকালে তালিকাভুক্ত আরসার শীর্ষ সন্ত্রাসী জুবায়েরকে একটি ওয়ান সুটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!