ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২৬, ১৩ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ ইলিয়াছ নামে এক হেড মাঝিকে (রোহিঙ্গা কমিউনিটি নেতা) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

সোমবার ভোরে উখিয়া উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস রোহিঙ্গা ক্যাম্প-৪ এর সি ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার আশ্রয় শিবিরের ক্যাম্প-৪ এক্সটেনশনের সি এর ৩ নম্বর ব্লকে থাকতেন রোহিঙ্গাদের হেড মাঝি মো. ইলিয়াস। ভোরে তার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে নিয়ে যায় ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী। পরে সেখানেই মো. ইলিয়াসকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!